২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরোজা বেগমকে সিটিব্যাংকের বিশেষ সম্মাননা

রাজধানীর র্যাডিসান ওয়াটার গার্ডেন হোটেলে শুক্রবার সিটিব্যাংক দেশের নজরুল গীতির পথপ্রদর্শকদের মধ্যে অন্যতম ফিরোজা বেগমকে বিশেষ অভ্যার্থনা দেবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

সিটিব্যাংক ফিরোজা বেগমকে দেশে তার সঙ্গিত জগতে অংশগ্রহণে সম্মাননা জানিয়ে “গুনিজন সংবর্ধনা” নামে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিরোজা বেগম বাংলাদেশকে একটি সোনালী কন্ঠ উপহার দেওয়ার জন্য দেশ গর্বিত।

অনুষ্ঠানে শুধুমাত্র নিমন্ত্রিত অতিথিরাই অংশ নেবেন।

সংবর্ধনা কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “ মুক্তিযুদ্ধের পর থেকে ফিরোজা বেগম দেশের মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন এবং অর্ধ শতাব্দীরও বেশী সময় ধরে নজরুল সঙ্গীতের আলোক বর্তিকা বহন করে আসছেন।”