২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বৈসাবির আয়োজন মঙ্গলবার

ঢাকায় আয়োজন করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসব বৈসাবি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2022, 09:17 PM

Updated : 02 Aug 2022, 03:21 PM

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রমনা পার্কের জলে ফুল ভাসানোর মাধ্যমে শেষ হবে বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

যুগ যুগ ধরে আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী উৎসবটি পালন করে আসছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নৃ-গোষ্ঠী। উৎসবটিকে ত্রিপুরা জনগোষ্ঠীর ‘বৈসুক’ মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ‘বিজু’ আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে ‘বৈসাবি’ বলা হয়।

ঢাকায় বসবাসরত তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলার পাহাড়ি জনগোষ্ঠী এ আয়োজনে অংশ নেবে।