২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারা শেষে সুরের ধারা নিয়ে মঞ্চে এ আর রহমান

কনসার্টের মধ্যে ঝুম বৃষ্টি নেমেছিল মিরপুর স্টে‌ডিয়ামে, বৃষ্টি শেষে দর্শক‌দের অপেক্ষা ঘু‌চি‌য়ে সুরের ঝরনা ধারা নিয়ে মঞ্চে এলেন অস্কারজয়ী সংগীত তারকা এ আর রহমান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 09:58 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্ণিল আলোক বিচ্ছুরণের ম‌ধ্যে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ম‌ঞ্চে ওঠেন তি‌নি; মুহুর্মুহু করতালি দি‌য়ে এ সুরস্রষ্টা‌কে স্বাগত জানান দর্শকরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসা‌র্টের আ‌য়োজন ক‌রে‌ছে বি‌সি‌বি।

Image
এ আর রহমান। ফাইল ছবি

এ আর রহমান। ফাইল ছবি

সন্ধ্যা ৭টায় এ আর রহমানের মঞ্চে ওঠার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সম‌য়ের প্রায় আড়াই ঘণ্টা পর দর্শক‌দের সাম‌নে আসেন তি‌নি। পরিবেশন শুরু করে ‘জয় হো’ গান দি‌য়ে।

প্রায় শতা‌ধিক কলাকুশলী নিয়ে রোববার রা‌তে ঢাকায় আসেন এ আর রহমান; সোমবার রা‌তে মিরপুর স্টে‌ডিয়া‌মে মহড়ায় অংশ নেন তি‌নি।

এ আর রহমান মঞ্চে ওঠার আগে সাড়ে ৮টার দিকে স্টে‌ডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি

উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশিত হয়।

বিকাল থে‌কে শুরু হওয়‌া এ আ‌য়োজ‌নে এর আগে গান প‌রি‌বেশন ক‌রে‌ছে মাইলস ব্যান্ড ও সংগীত‌শিল্পী মমতাজ বেগম। মমতাজের স‌ঙ্গে তার দুই কন্যা রোহানী ও রোজও পারফর্ম ক‌রে‌ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আয়োজিত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন রুমানা মা‌লিক মুনমুন।

বেলা ৩টায় স্টেডিয়ামের দ্বার খুলে দেওয়ার আগে থে‌কে ফটকের সাম‌নে দর্শক‌দের সা‌রি দেখা গে‌ছে। বেলা বাড়ার স‌ঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বে‌ড়ে‌ছে। কেউ প‌রিবা‌রের স‌ঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে এই কনসার্ট দেখতে আসেন।

বেশিরভাগের আকর্ষণের কেন্দ্রে ছিল এ আর রহমান।  

মিরপু‌র থে‌কে আসা ব্যবসায়ী র‌কিবুল ইসলাম র‌কি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ আর রহমানের ভক্ত। তার গান শোনার জন্য মু‌খি‌য়ে আছি।”