সেরা নির্মাতার অস্কার জিতে জেন কাম্পিয়নের ইতিহাস
অস্কারের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন নিউ জিল্যান্ডের পরিচালক জেন কাম্পিয়ন।
হলিউডের ডলবি থিয়েটারে রোববার বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর বসে।
কাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবারের অস্কারে সবচেয়ে বেশি ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। অন্য বিভাগগুলোতে সেরার খেতাব না জুটলেও সেরা নির্মাতার অস্কার শেষ পর্যন্ত কাম্পিয়নের হাতেই উঠেছে।
সেরা নির্মাতা হিসেবে জেন কাম্পিয়ন এ নিয়ে দুই বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন, যা আর কোনো নারী নির্মাতার ক্ষেত্রে আগে কখনও ঘটেনি। নিউ জিল্যান্ডের এই নির্মাতা এর আগে প্রথম মনোনয়ন পেয়েছিলেন ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’র জন্য।
আর কাম্পিয়নের আগে এ পুরস্কার পেয়েছেন কেবল দুজন নারী। ২০১০ সালে দ্য হার্ট লকার সিনেমার সেরা নির্মাতার পুরস্কার পান। ক্যাথরিন বিগেলো। আর ২০২১ সালের আসরের সেরা সিনেমা নোম্যাডল্যান্ডের জন্য সেরা নির্মাতার পুরস্কার পান ক্লোয়ি ঝাও, যিনি অস্কারজয়ী প্রথম অশ্বেতাঙ্গ নারী।
