২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটম্যানকে কে কত আয় দিলেন

কমিক চরিত্র থেকে চলচ্চিত্রে উঠে আসা ব্যাটম্যানে মোহিত অনেকে। আর রুপালি পর্দায় সেই ব্যাটম্যানকে রূপায়িত করেছেন কয়েকজন অভিনেতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 10:49 AM

Updated : 25 Oct 2022, 10:20 AM

তাতে সর্বশেষ সংযোজন রবার্ট প্যাটিনসন। শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান’ সিরিজের নতুন সিনেমায় নাম ভূমিকায় প্রথম এসেছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স আশা করছে, এই বছরের অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে সিনেমাটি।

ব্যাটম্যান সিরিজের সিনেমাগুলো এ পর্যন্ত বক্সঅফিসে ৫০০ কোটি ডলার আয় করেছে।

তার মধ্যে কোন ব্যাটম্যান বেশি আয় এনে দিতে পেরেছেন, তা খুঁজে দেখার চেষ্টা করেছে সিএনএন।

১৯৮৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত মুক্তি পাওয়া ব্যাটম্যান সিনেমাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বক্সঅফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে, এমন পাঁচ শীর্ষ অভিনেতার তালিকা ধরে তারা চালিয়েছে বিশ্লেষণ।

জর্জ ক্লুনি

>> ব্যাটম্যান অ্যান্ড রবিন (১৯৯৭)

>> বক্সঅফিসে আয়: ১০ কোটি ৭৩ লাখ ডলার

>> মূল্যস্ফীতি সমন্বয় করে আয়: ২১ কোটি ৪১ লাখ ডলার

Image
অসফল ব্যাটম্যান জর্জ ক্লুনি।

অসফল ব্যাটম্যান জর্জ ক্লুনি।

তর্কসাপেক্ষে এখন পর্যন্ত ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা সবচেয়ে বড় তারকা জর্জ ক্লুনি। তবে এই টিকেট বিক্রিতে খুব একটা সফল্য দেখাতে পারেননি তিনি। একবারই ব্যাটম্যান হয়েছিলেন ক্লনি এবং তার বিপরীতে মূল খল চরিত্র মিস্টার ফ্রিজ হয়েছিলেন হলিউডের আরেক তারকা আরনল্ড শোয়ার্জনেগার। হতাশার বিষয় হলো, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সবচেয়ে খারাপভাবে নির্মিত ব্যাটম্যান সিনেমার তকমা পেয়েছে। ক্লুনি নিজেও মজা করে বলেছিলেন, ব্যাটম্যানকে নষ্ট করে দিয়েছেন তিনি।

ভ্যাল কিলমার

>> ব্যাটম্যান ফর এভার (১৯৯৫)

>> বক্সঅফিসে আয়: ১৮ কোটি ৪১ লাখ ডলার

>> মূল্যস্ফীতি সমন্বয় করে আয়: ৩৮ কোটি ৭৭ লাখ

Image
ভ্যাল কিলমার একটি সিনেমায় ব্যাটম্যান হয়েছিলেন।

ভ্যাল কিলমার একটি সিনেমায় ব্যাটম্যান হয়েছিলেন।

ভ্যাল কিলমারও একবারই ব্যাটম্যান চরিত্রে অভিনয করেছেন। তবে গোথাম শহরের এই নায়কের সিনেমা ‘ব্যাটম্যান ফরএভার’ ১৯৯৫ সালের ব্যবসাসফল সেরা সিনেমা ছিল। এটা বেশ বড় অর্জন, কারণ ওই বছর মুক্তি পাওয়া ‘অ্যাপোলো ১৩’, ‘টয় স্টোরি’ ও ‘গ্লোল্ডেনআই’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছিল তাকে। ব্যাটম্যান ফরএভার সিনেমায় কিলমারের সহঅভিনেতার মধ্যে ছিলেন জিম ক্যারি, টমি লি জোনস ও নিকোল কিডম্যানের মতো তারকারা। অবশ্য এতসবের পরেও সমালোচকদের মন জয় করতে পারেনি সিনেমাটি।

বেন অ্যাফ্লেক

>> জ্যাক স্নাইডার’স জাস্টিস লিগ (২০২১), জাস্টিস লিগ (২০১৭), ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস (২০১৬)

>> তিন সিনেমায় বক্সঅফিস আয়: ৫৫ কোটি ৯৪ লাখ ডলার

>> মূল্যস্ফীতি সমন্বয় করে আয়: ৫৮ কোটি ৩৭ লাখ ডলার

Image
ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেক।

ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেক।

অন্য সহকর্মীদের মতো বেন অ্যাফ্লেক এককভাবে ব্যাটম্যান চরিত্র দিয়ে তার অভিনীত সিনেমাগুলোকে টেনে তোলেননি, বরং তার সিনেমাগুলোতে অন্য সুপারহিরো চরিত্রগুলোও সমান দর্শকপ্রিয়। বেন অ্যাফ্লেকের ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ও ‘জাস্টিস লিগ’ সিনেমা দুটিতে সুপারম্যান ও ওয়ান্ডার ওম্যানের মতো শক্তিশালী সুপারহিরো চরিত্র ছিলো। এছাড়া গত বছরের মার্চে এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়া ‘জ্যাক স্নাইডার’স জাস্টিস লিগ’ মৌলিক সিনেমা নয় যা মূলত পরিচালক জ্যাক স্নাইডারের সম্পাদনায় নির্মিত জাস্টিস লিগের একটি রূপ। বেন অ্যাফ্লেক ২০১৬ সালে ‘সুইসাইড স্কোয়াডে’ও ক্যামিও চরিত্রে ব্যাটম্যানের ভূমিকায় দেখা দিয়েছিলেন। অ্যাফ্লেক আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘দ্য ফ্ল্যাশ’ সিনেমায় ডার্ক নাইট চরিত্রের জন্য প্রশংসা পাওয়ার প্রত্যাশা করছেন।

মাইকেল কিটন

>> ব্যাটম্যান (১৯৮৯), ব্যাটম্যান রিটার্নস (১৯৯২)

>> দুই সিনেমায় বক্সঅফিস থেকে আয়: ৪১ কোটি ৫৩ লাখ ডলার

>> মূল্যস্ফীতি সমন্বয় করে আয়: ৯৩ কোটি ৯১ লাখ ডলার

Image
চলচ্চিত্রে ব্যাটম্যানের শুরু মাইকেল কিটনের মাধ্যমে।

চলচ্চিত্রে ব্যাটম্যানের শুরু মাইকেল কিটনের মাধ্যমে।

আধুনিক যুগের ব্যাটম্যানের চলার শুরু মাইকেল কিটনের হাত ধরেই। টিম বার্টন নির্মিত ১৯৮৯ সালের ব্যাটম্যান ওই সময়ের একটি সেনসেশন হয়েছিল, যা ওই বছরের সেরা সিনেমার খ্যাতি পায়। ১৯৯২ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েলও বক্সঅফিসে বাজিমাত করেছিল। দুটো সিনেমাতেই কিটনের সহঅভিনেতাদের মধ্যে ছিলেন জ্যাক নিকলসন ও মাইকেল ফাইফার। তারা যথাক্রমে দ্য জোকার ও ক্যাটওম্যান চরিত্রে অভিনয় করেন। গত ৩০ বছরে কিটন আর কখনো ব্যাটম্যান চরিত্রে অভিনয় না করলেও মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য ফ্ল্যাশ’ সিনেমায় তিনিও বেন অ্যাফ্লেকের মতো ব্যাটম্যান হিসেবে প্রত্যাবর্তন করবেন।

ক্রিশ্চিয়ান বেইল

>> দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২), দ্য ডার্ক নাইট (২০০৮), ব্যাটম্যান বিগিনস (২০০৫)

>> তিন সিনেমায় বক্সঅফিসে আয়: ১১৯ কোটি ডলার

>> মূল্যস্ফীতি সমন্বয় করে আয়: ১৪৯ কোটি ডলার

Image
ক্রিশ্চিয়ান বেইল ব্যাটম্যানের ব্যবসায় সবচেয়ে সফল।

ক্রিশ্চিয়ান বেইল ব্যাটম্যানের ব্যবসায় সবচেয়ে সফল।

বক্স অফিসের হিসাবে ব্যাটম্যান চরিত্রে সেরা হলেন ক্রিশ্চিয়ান বেইল। তিনটি সিনেমায় তিনি ব্যাটম্যানের চরিত্র রূপায়ন করেন, প্রতিটি সিনেমাই বক্সঅফিসের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে। ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ডার্ক নাইট ট্রিলজি ব্যাটম্যানকে নতুন রূপে নিয়ে আসে দর্শকদের সামনে, কমিক বই থেকে চলচ্চিত্র নির্মাণের ধারাটিও বদলে দেন এই তারকা নির্মাতা। বেইল অভিনীত তিনটি সিনেমাই দর্শক ও সমালোচকদের মন জয় করতে পেরেছে, যা সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলোর ক্ষেত্রে বিরল ঘটনা। এই ট্রিলজির দ্বিতীয় সিনেমা ‘দ্য ডার্ক নাইট’ দুটো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতে, যার মধ্যে জোকার চরিত্রের জন্য হিথ লেজারও রয়েছেন।