২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: আনোয়ারার আজীবন সম্মাননা নিলেন মেয়ে

বাংলাদেশের সিনেমায় ২০২০ সালের সেরা নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা ভূষিত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 01:09 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য মোট ২৭ বিভাগে ৩২ জনকে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। তার পক্ষে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

শুরুতে অভিনেত্রী আনোয়ারা বেগমকে দেওয়া হয় আজীবন সম্মাননা। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে না পারায় তার পক্ষে পুরস্কার নেন মেয়ে রোমানা ইসলাম মুক্তি।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দিন দশেক আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আনোয়ারাকে। দুদিন আগে বাসায় ফিরলেও ঠিকমতো হাঁটতেও পারছেন না তিনি, চোখেও ভালো দেখছেন না।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্ত আরেক অভিনতা রাইসুল ইসলাম আসাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপর সেরা সিনেমা, সেরা নির্মাতা ও কলাকুশলীদের পুরস্কার দেওয়া হয় একে একে। 

এবার অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

পুরস্কার পেলেন যারা

আজীবন সম্মাননা: আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

সেরা চলচ্চিত্র: গোর এবং বিশ্বসুন্দরী

সেরা পরিচালক: গাজী রাকায়েত হোসেন (গোর)

সেরা অভিনেত্রী: রোজালিন দীপান্বিতা মার্টিন (গোর)

সেরা অভিনেতা: সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অপর্ণা ঘোষ (গণ্ডি)

সেরা পার্শ্ব অভিনেতা: এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

সেরা খল অভিনেতা: মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর)

সেরা শিশু শিল্পী: মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)

সেরা শিশু শিল্পী (বিশেষ পুরস্কার): মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)

সেরা সংগীত পরিচালক: বেলাল খান (গান: বিশ্বাস যদি যায়রে, সিনেমা হৃদয় জুড়ে)

সেরা নৃত্য পরিচালক: প্রয়াত মো. সহিদুর রহামান (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)

সেরা গায়িকা: দিলশাদ নাহার কণা (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী) এবং সোমনূর মনির কোনাল (গান: ভালোবাসার মানুষ তুমি, সিনেমা: বীর)

সেরা গায়ক: মাহমুদুল হক ইমরান (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)

সেরা গীতিকার: কবীর বকুল (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)

সেরা সুরকার: মাহমুদুল হক ইমরান (গান: তুই কি আমার হবিরে, সিনেমা: বিশ্বসুন্দরী)

সেরা কাহিনিকার: গাজী রাকায়েত (গোর)

সেরা চিত্রনাট্যকার: গাজী রাকায়েত (গোর)

সেরা সংলাপ রচয়িতা: ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

সেরা সম্পাদক: শরিফুল ইসলাম

সেরা শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ

সেরা চিত্রগ্রাহক: পংকজ পালিত ও মাহবুব উল্লাহ নিয়াজ

সেরা শব্দগ্রাহক কাজী সেলিম আহমেদ

পোশাক ও সাজসজ্জা: এমনতারা বেগম

সেরা মেকআপ আর্টিস্ট: মোহাম্মদ আলী বাবুল

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আড়ং

সেরা প্রামাণ্যচিত্র: বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়