আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থার অবনতি
হাসপাতালে চিকিৎসাধীন আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানান সম্মিলিত সাংস্কৃতি জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রায় দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি আছেন আরিফ; তাকে এখনও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ছিলেন।
