২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেক আপের প্রশ্নে ‘মজা করলেন’ শ্রুতি হাসান

ব্রেক আপের সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে মজা করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2021, 06:46 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

সোশাল মিডিয়ায় আস্ক মি এনিথিং (এএমএ) সেশনে অনুসারীদের নানা ধরনের প্রশ্নের মধ্যে একটি ছিল জনপ্রিয় এই অভিনেত্রীর ব্রেক আপের সংখ্যা নিয়ে।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম পেজে এক ব্যক্তি শ্রুতি হাসানকে জিজ্ঞাসা করেন ‘আপনার কয়টি ব্রেক আপ হয়েছে?

হাসতে হাসতে পুরো বিষয়টি ঘুরিয়ে দিয়ে প্রশ্নকর্তার কাছেই শ্রুতি পাল্টা জানতে চান, “আপনার কয়জন বান্ধবী আছে? আমার মনে হয় শূন্য, নয়তো অর্ধেকও হতে পারে।”  

গত মাসে মন্দিরা বেদীর টক শো ‘দ্য লাভ লাফ লাইভ শোতে’ সান্তনু হাজারিকার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী শ্রুতি হাসান।

সেসময় শান্তনুর সঙ্গে সম্পর্কের বিষয়টি লুকিয়ে রাখতে চান কি না জানতে চাইলে ভক্তদের চাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছে জানিয়ে শ্রুতি বলেন, “আমি আগে অনেক কিছুই লুকিয়েছি।”

একটা সময় লোকজন যেমন চাইত তেমন করেই নিজেকে উপস্থাপন করেছেন জানিয়ে তিনি বলেন “আমার মনে হয়েছে এটা লুকানো আমার সঙ্গীর জন্যও অমর্যাদার কারণ।” 

সান্তনুর আগে ব্রিটিশ অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতীয় এ তারকার। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান।

বিখ্যাত তামিল তারকা কমল হাসান এবং তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সারিকার মেয়ে শ্রুতি হাসান। তামিল সিনেমা লাবামে বিজয় সেতুপতির সঙ্গে শ্রুতিকে শেষ দেখা যায়।