নোরা ফাতেহি করোনাভাইরাসে আক্রান্ত
বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন কোয়ারেন্টিনে আছেন।
নোরা ফাতেহির পক্ষ থেকে তার মুখপাত্র জানিয়েছেন, ২৮ ডিসেম্বর, মঙ্গলবার নোরা ফাতেহি করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন। বর্তমানে তাকে প্রোটোকল মেনে চিকিৎসকের পর্যবেক্ষণে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে সঠিকভাবে নিরাপত্তার ও নিয়মকানুন মেনে চলার জন্য বিএমসি সহযোগিতা করছে বলে টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে।
ইন্সটাগ্রাম ও টুইটারে বুধবার থেকে হলুদ কর্তা ও সাদা প্যান্টে নোরার ছবি ঘুরে বেড়ানো ছবি প্রসঙ্গে তার প্রতিনিধি বলেন, এগুলো আগের ছবি। বর্তমানে নোরা বাসার বাইরে পা রাখছেন না।
নোরা ফাতেহি নিজেই তার কোভিড পজেটিভ হওয়ার বিষয় টা নিশ্চিত করেছেন তার ইন্সটাগ্রাম স্টোরিতে। সেখানে তিনি বলেছেন যে তিনি এর প্রভাব গুলো 'খুব খারাপ' ভাবে অনুভব করছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে।
তিনি সবাইকে নিরাপদে থাকতে, মাস্ক পড়তে এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতে পরামর্শ দিয়েছেন।
নোরা ফাতেহিকে গুরু রান্ধোয়া এর 'ড্যান্স মেরি রানি' এর মিউজিক ভিডিওতে সর্বশেষ দেখা যায়। এছাড়াও ২০২০ সালে রেমো ডি সুজার "স্ট্রিট ড্যান্সার' সিনেমায় ছিলেন তিনি।
নোরা ফাতেহির মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক বলিউড তারকা শিল্পা শিরোদগার।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দুবাইয়ে থাকা শিল্পা বুধবার নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর দিয়েছেন।
