২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘মৃধা বনাম মৃধা’

সিনেমা হলে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা রনি ভৌমিকের প্রথম চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 10:44 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির এ সিনেমা ২৪ ডিসেম্বর থেকে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানান পরিচালক রনি।

ওয়েব প্ল্যাটফর্ম টফির প্রযোজনায় নির্মিত সিনেমাটি চলতি সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর সনদ পেয়েছে।

রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একজন শিল্পী হিসেবে ‘সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা’ থেকে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন।

“মানুষের কাছে ‘প্রথম কিছু’ সবসময় ‘বিশেষ কিছু’। আমি যতটুকু পেরেছি সর্বোচ্চ চেষ্টা করেছি। পরিবারের সবাই মিলে যেন সিনেমাটি দেখতে পারে, সেই চেষ্টাটা করেছি।”

সিয়াম-নোভা ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, মিলন ভট্টাচার্য, নিমা রহমান, তৌফিকুল ইমনসহ আরও অনেকে।

চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। আবহসংগীতের দায়িত্বে ছিলেন ইমন সাহা।