২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ‘লাইফ সাপোর্টে’

ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ আছেন বলে জানিয়েছে তার পরিবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 10:05 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

হৃদরোগে আক্রান্ত হওয়ায় রোববার সকাল ৮টার দিকে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় বলে তার স্ত্রী রায়না মাহমুদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাসপাতালে ভর্তির পর সিসিইউতে নেওয়া হলে শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছিল। রোববার দুপুরে অবনতি ঘটায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।”

এর আগে চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এ আলোকচিত্রী; তার সঙ্গে ডায়াবেটিসের জটিলতাও রয়েছে।

সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন চঞ্চল মাহমুদ; দেশে ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। তার ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে।

তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গে যুক্ত আছেন।