২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিশো-মেহজাবীনের ‘দ্বিতীয় সূচনা’

‘দ্বিতীয় ভালোবাসা’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2020, 06:27 PM

Updated : 08 Apr 2022, 01:48 AM

নাটকটি প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী; রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ভিকি জাহেদ।

ইতোমধ্যে নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; শিগগিরই সম্প্রচার করা হবে বলে জানান নির্মাতা।

নিশো ও মেহজাবীনকে এ নাটকে দম্পতির চরিত্রে দেখা যাবে; যারা ৮ বছর ধরে সংসার করছেন। নাটকের বিশেষ এক চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার; সঙ্গে আরও অভিনয় করেছেন অর্ণব অন্তু।

চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বিদ্রোহী দীপন।