সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নমুনা পরীক্ষায় ২৯ অক্টোবর তার করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন ভালো আছি। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। সবার দোয়া চাই।”
এই সপ্তাহেই দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা জমা দেবেন বলে জানান জসীম উদ্দিন।
এর আগে অক্টোবরের মাঝামাঝির দিকে সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক আক্রান্ত হয়েছিলেন; তিনি এখন করোনাভাইরাসমুক্ত বলে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।
