সাইনার ‘পরিনীতি’
অবশেষে টুইটারে নিজের বায়োপিকে অভিনয় করা পরিনীতি চোপড়ার ছবি শেয়ার করে নিজের আনন্দের প্রকাশ ঘটালেন সাইনা নেওয়াল।
ব্যাডমিন্টন জগতের একসময়ের নম্বর ওয়ান সাইনা নেওয়ালকে নিয়ে সিনেমা হচ্ছে - সেটি এখন পুরানো আলাপ।
শ্রদ্ধা কাপুর নন- পরিনীতিই হয়েছেন সাইনা - সেটাও এখন আলোচনার বাইরে।
কিন্তু সাইনা কী পরিনীতিকে নিজের চরিত্রে মেনে নিয়েছেন?
এই প্রশ্নের উত্তরই দিলেন নিজের টুইটার থেকে।
”আমার যমজ’ লিখে পরিনীতির সঙ্গে ভিষণ আনন্দের একটি ছবি শেয়ার করলেন সাইনা।
২০২০ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সিনেমা মুক্তি কবে পাবে তা নিয়ে বেশ চলছে হিসেব নিকেশ!
কিন্তু কাজ চলছে পুরোদমে। মাঠে নেমেছেন পরিনীতিও।
ওদিকে মাঠে নামা নিয়ে ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজকদের এক হাত নিয়ে বছরের শুরুতে আলোচনায় এসেছিলেন সাইনা। ঝুঁকিতে নিয়ে খেলোয়াড়দের খেলতে ডাকার ব্যাপারটি ভালোমত নেননি এই তারকা খেলোয়াড়।
সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে আরও সরব হয়েছেন মালদ্বীপে তার অবকাশ যাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে।
