২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাফিন আহমেদের ‘ডাবল বেইজ’র তিন গান

ব্যান্ডতারকা শাফিন আহমেদের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল বেইজ প্রোডাকশন’ থেকে প্রকাশ হচ্ছে তিন গান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 10:35 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

প্রতিষ্ঠানটির তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গানগুলো হলো-রাধারমণ দত্তের ‘ভ্রমর কইও গিয়া’; শাফিন আহমেদ সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পল্লবী রয়,শাফিন আহমেদের সংগীতায়োজনে বেনাজির জিলানির কথা ও সুরে ‘সে আমায় ডুবায়’ ও জাফরিয়ের কথা ও সুরে ‘এলো  মেলা’।

সামনের সপ্তাহে গানগুলো বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে; পাশাপাশি ডাবল বেইজ প্রোডাকশনে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

গত মাসে ডাবল বেইজ প্রোডাকশনের ব্যানারে প্রকাশ করা হয়েছে শাফিন আহমেদের গান ‘শুরু থেকে শুরু’। বাপ্পী খানের কথা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাফিন আহমেদ।