ফাহমিদা নবীর কণ্ঠে ‘কোনও মানে নেই’
‘কোনও মানে নেই’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন জিয়া খান। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ।
বৃহস্পতিবার জাহিদ বাশার পঙ্কজের মগবাজারের রেড অ্যান্ড ব্ল্যাক স্টুডিওতে হাজির হয়ে গানটিতে কণ্ঠ দেন ফাহমিদা নবী।
ফাহমিদা নবী বলেন, “জিয়া আমার খুব কাছের ছোট ভাই। ও খুব ভালো সুর করে। খুব সুন্দর কথার এই গানটির সুর-সংগীতায়োজনও চমৎকার করেছে। এটি সেমি মেলো-ক্লাসিক্যাল ঘরানার মিষ্টি প্রেমের একটি গান। কথা-সুরের মধ্যে বেশ দরদ আছে। যে কারোরই গানটি ভালো লাগবে।”
ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈতকণ্ঠ দেবেন প্রবাসী গায়ক তাসলিম হাসান। দ্বৈতকণ্ঠের পাশাপাশি গানটি প্রকাশ পাবে ফাহমিদা নবীর একক ট্র্যাক হিসেবেও।
