২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল আলীমের স্ত্রী জমিলার মৃত্যু

প্রখ্যাত লোক সংগীতশিল্পী আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম মারা গেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 05:25 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

সোমবার রাত ২টা ২৫ মিনিটে জমিলার মৃত্যু হয়েছে বলে গ্লিটজকে জানান তার মেয়ে নুরজাহান আলীম।

জমিলা আলীমের বয়স হয়েছিল ৮৩ বছর।

মঙ্গলবার সকাল ১১টায় খিলগাঁওয়ে প্রথম জানাজা শেষে তার মরদেহ বিক্রমপুরের দোহারে নেওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানান নুরজাহান।

দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত জুনে ব্রেইন স্ট্রোক করলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে বাসায় বিশ্রামে ছিলেন তিনি।

১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মারা যান আব্দুল আলীম ; যিনি শ্রোতাদের কাছে ‘পল্লী সম্রাট’ হিসেবে পরিচিত।  আলীম-জমিলা দম্পতির সাত সন্তান রয়েছে।