প্রীতমের নতুন পাওয়া
ফোন ছাড়া দুনিয়া অন্ধকার প্রীতম হাসানের। তাই মডেল হলেন ফোন সেটের বিজ্ঞাপনে।
‘প্রীতম ভাই...’
‘হ্যাঁ ভাই’
বলা হচ্ছে বিজ্ঞাপন চিত্রের কথা। ১ মিনিট ২৮ সেকেন্ডের এই বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান।
সম্প্রতি বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয় হয়েছে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে, পুরনো মোবাইলে বিভিন্ন সমস্যার কারণে নতুন ফোন ব্যবহার করছেন তিনি। ‘টেকনো স্পার্ক ৬ এয়ার’ দূর্দান্ত সব ফিচার এবং বিশাল ব্যাটারির কারণে প্রীতম বেশ আনন্দিত।
বিজ্ঞাপন প্রসঙ্গে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান বলেন, ‘টেকনোর সাথে সম্পর্ক অন্যরকম। টেকনো বাংলাদেশে আসার পর আমি তাদের প্রথম প্রোডাক্ট অ্যাম্বসেডর হই। অন্যান্য ফোন কোম্পানির মতো টেকনো ট্রিপিক্যাল কাজ করতে চায় না। তাই মনমতো করে এবার বিজ্ঞাপনগুলো আমরা লিখি। এই স্ক্রিপ্ট অসাধারণভাবে ফাহাদ জামান ভাই পরিচালনা করেছেন। ওয়েবএবল ডিজিটাল খুব সুন্দরভাবে বাকি বিষয়গুলো গুছিয়ে ফেলে। আমরা সবাই অনেক মজা করেছি বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে।’
প্রীতম হাসান এবং টিম প্রীতমের লেখা স্ক্রিপ্টে ওয়েবএবল ডিজিটাল থেকে ১ মিনিট ২৮ সেকেন্ডের টেকনো স্পার্ক ৬ এয়ারের বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন ফাহাদ জামান।
