২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: মুক্ত হয়ে বিশ্রামে এখন উপস্থাপক ফেরদৌস বাপ্পী

একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানের উপস্থাপক, টিভি উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতি ফেরদৌস বাপ্পী বর্তমানে বাসায় আছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 03:24 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত তার বোন ঝুমুর সৈয়দা বিষয়টি নিশ্চিত করেছেন। জুন

মাসের শুরুর দিকে নিজস্ব সামাজিক মাধ্যম থেকে শারীরিক অসুস্থতার কথা জানান ফেরদৌস বাপ্পী।

এরপর তাকে হঠাৎ করেই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে তার কোভিড ১৯ পজেটিভও ধরা পরে।

ফুসফুসে সংক্রামণের কারণে অবস্থার অবনতি ঘটতে থাকায় সামাজিক মাধ্যম তার হয়ে স্বজন এবং বন্ধুরা প্লাজমা চেয়ে আহবান জানান। সেই আহ্বানে ইতিবাচক সাড়া মেলায় দ্রুতই বাপ্পীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। বাপ্পী সুস্থ হয়ে কোভিড নেগেটিভ ফলাফল নিয়ে বাড়ি ফেরেন।

এই সময় তার স্ত্রী জেরিন আক্তার এবং বোন ঝুমুর তার পাশে ছিলেন- পাশে ছিলেন তার বন্ধুরা।

বাসায় ফিরে করোনাভাইরাস-আক্রান্ত হওয়ার পরবর্তী অস্বস্তি ও অসুস্থতা কাটিয়ে তুলতে এই মাসের শেষ অবধি তিনি বাড়িতেই থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজে।

খামারবাড়ি এলাকায় নিজ আবাসে নিভৃতে - বিশ্রামে আপাতত কাটছে তার সময়।