২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে আদিত্যর সঙ্গে ঘর বাঁধলেন রানী

রানী মুখার্জি এবং আদিত্য চোপড়া বিয়ে করেন ২০১৪ সালে। কোনো জাঁকজমক অনুষ্ঠান হয়নি। দেখা যায়নি কোনো আয়োজনের আতিশায্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 12:44 AM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বলিউডের রানীর এহেন বিয়ে অনেকেই মানতে পারেনি। কিন্তু রানী বেজায় খুশি। স্বামী আদিত্যকে নিয়ে, নিজের বিয়ে নিয়েও।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান চাইনি। কারণ আমি চাইছিলাম বিয়ে ব্যক্তিগত একটি বিষয় আমাদের ঘরের আঙিনাতেই থাকুক।”

শুধু তাই নয়, আদিত্য যদি করন যোহরের মতো ‘সোশাল বাটারফ্লাই’ হতেন তাহলে হয়ত প্রেমটাই হত না।

রানী বলেন, “আদিত্যকে হয়ত বিয়েই করতাম না যদি ও করনের মতো সবখানে থাকতো। এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে করনকে দেখা যায় না। আমি খুবই খুশি যে আদিত্য ওর নিজের ভুবনে থাকে।”

আদিত্যকে ‘প্রাইভেট পার্সন’ আখ্যা দিয়ে বলেন, “আদিত্য কাজ শেষে বাড়ি ফিরে আসে। নিজের মতো সময় কাটায়। পরিবারের সঙ্গে সময় কাটায়- এটাই আমার ভালোলাগে। এটা আমার একান্ত ভাবনা বটে। তবে এটাও ঠিক! ও এমন না হলে হয়ত আমাদের বিয়েটাও হত না।”

প্রসঙ্গত, `মারদানি-২' দিয়ে আবারও লাইমলাইটে ফিরে এসেছেন রানী মুখার্জি। ওদিকে যশরাজ ফিল্মস নিয়ে ব্যস্ত আছেন আদিত্য চোপড়া। এই ক্রান্তিকালেও মুক্তি পেয়েছে পরিনীতি চোপড়া আর অর্জুন কাপুর অভিনীত ছবি ‘সন্দীপ আউর পিঙ্কি ফারার’।

আর এখন তৈরি হচ্ছেন নতুন ছবি নিয়ে।