প্রবাসী শিল্পীদের কণ্ঠে ‘এ যাত্রায় বেঁচে গেলে’
করোনাভাইরাসের প্রকোপে অবরুদ্ধ সময়ে ‘এ যাত্রায় বেঁচে গেলে’ শিরোনামে একটি কবিতা কণ্ঠে তুললেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের শিল্পীরা।
এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো/ সবাইকে জড়িয়ে ধরে, অনেক করে কাঁদবো/ এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো/-এমন কথার কবিতাটি লিখেছেন সহস্র সুমন।
নওশীনের পরিকল্পনায় ভিডিওটি নির্মাণ করেছেন টনি ডায়েস। ভিডিওর আবহসংগীতের দায়িত্বে ছিলেন মারভিন অধিকারী।
শনিবার ফেইসবুকে আবৃত্তিটি প্রকাশের পর দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
নিজ নিজ বাসা থেকেই আবৃত্তিতে অংশ নিয়েছেন রয়েছেন তানিয়া আহমেদ, মোনালিসা, রুমানা, জামাল উদ্দিন হোসেন, মিলা হোসেন, শামীম শাহেদ, শিরিন বকুল, শ্রাবন্তী, কাজী উৎপল, তমালিকা কর্মকার, ডলি জহুর, শামসুল আলম বকুল, প্রিয়া ডায়েস, মহসিন রেজা, হিল্লোল, আফরোজা বানু, নওশীন নাহরিন মৌ, খাইরুল ইসলাম পাখি, রওশন আরা, টনি ডায়েস ও লুৎফুন নাহার লতা।
ভিডিওর শেষভাগে করোনাভাইরাস মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসাকর্মীসহ ব্যাংকার, সংবাদকর্মীদের ধন্যবাদ জানান রিচি সোলায়মান।
