২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হইচই‌য়ে মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক ও‌য়েব সি‌রিজ `একাত্তর`

ভারতীয় ভিডিও প্লাটফর্ম `হইচই` নির্মাণ ক‌রে‌ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নি‌র্মিত ওয়েব সিরিজ ‘একাত্তর’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‌গ্লিটজ প্রতি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 03:15 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

বৃহস্প‌তিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টা‌রের তৌ‌ফিক আ‌জিজ খান সে‌মিনার হলে এক সংবাদ সম্মেল‌নে জানা‌নো হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিব‌সে সি‌রিজ‌টি প্রকাশ করা হ‌বে।

এটি প‌রিচালনা ক‌রে‌ছেন তা‌নিম নূর।

অনুষ্ঠা‌নে সি‌রি‌জের ট্রেইলার প্রদর্শ‌নের পাশাপা‌শি কলাকুশলী‌দের প‌রিচয় ক‌রি‌য়ে দেওয়া হয়।

এ‌তে পু‌র‌ান ঢাকার এক তরু‌ণ সে‌লিম চ‌রিত্রে মোস্তফা ম‌নোয়ার, পা‌কিস্তা‌নি আ‌র্মি মেজ‌র ওয়া‌সিম চ‌রি‌ত্রে অ‌ভিনয় করে‌ছেন ইরেশ জা‌কের, পা‌কিস্তা‌নি আর্মির ক্যা‌প্টেন সিরাজ চ‌রি‌ত্রে মোস্তা‌ফিজুর নূর ইমরান, ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের অ্যা‌ক্টি‌ভি‌স্টের চ‌রি‌ত্রে জ‌য়িতার চ‌রি‌ত্রে নুসরাত ইম‌রোজ তিশা, পা‌কিস্তানি সাংবা‌দি‌কের চ‌রি‌ত্রে মি‌থিলা অ‌ভিনয় ক‌রেন।

এ‌তে আরও অভিনয় ক‌রে‌ছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন প্রমুখ।