২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়া এহসান নয়, জয়া আহসান

জয়া মাসউদ নামে অভিনয় শুরুর পর ক্যারিয়ারের মাঝপথে নামের শেষ অংশ পাল্টে হয়ে গেলেন জয়া আহসান; এবার পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো তার নাম দিল জয়া এহসান!

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 04:11 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

ভুল নাম চর্চার অভিযোগ তুলে কয়েকমাস আগে কলকাতার এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার নাম জয়া আহসান, এহসান নয়। তারপরও কলকাতার গণমাধ্যমে তার নামের শেষে এহসানই লেখা হচ্ছে।

বিষয়টি আবারও মনে করিয়ে দিতেই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জয়া ‘এহসান’ নয়, জয়া ‘আহসান।”

ঢাকার এলিফ্যান্ট রোডের এক ক্লিনিকে জন্ম নেওয়া এ অভিনেত্রীর বাবার নাম এএস মাসউদ; বাবার নাম অনুসারে তার জন্মনাম জয়া মাসউদ। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, এ নামেই ক্যারিয়ার শুরুর পর মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি নামের শেষে মাসউদের বদলে আহসান যোগ করেন।

ফায়সালের সঙ্গে তার বিচ্ছেদের খবর বিভিন্ন গণমাধ্যমে এলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

নামের আগে নিজের বয়স নিয়ে বেশ চটেছিলেন এ অভিনেত্রী।

উইকিপিডিয়ার সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে তার বয়স ৪৬ বছর হিসেবে উল্লেখ করা হলে তিনি ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেছিলেন, তার বয়স মোটেও ৪৬ বছর নয়।