২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিশা- নিশোর ‘সেই তো এলে তুমি’

শুধু মাত্র ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হলো লিভন নিবেদিত "সেই তো এলে তুমি" নাটকটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2020, 01:57 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। মুহাম্মদ মোস্তাফা কামাল  রাজের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন  নিশো এবং তানজিন তিশা।

গল্প লিখেছেন মারুফ রেহমান। প্রচারিত হবে  ভ্যালেন্টাইন  ডে উপলক্ষে সিনেমা ওয়ালা ইউটিউব চ্যানেলে।  

অনলাইনে নাটক দেখার ও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এই ভ্যালেন্টাইনে শুধুমাত্র ইউটিউবের জন্য নাটকটি বানানো হয়েছে।

নাটকটিতে দেখা যাবে, প্রেমে পড়ার সময় দুজন দুজনকে যেভাবে সময় দেয়, বিয়ের পরে এক ছাদের নিচে থেকেও সেই আবেগ নিয়ে আর সময় দেয়া হয় না। তুচ্ছ বিষয়ে অনেক বড় মান অভিমানের জন্ম দেয়। গল্পে দেখা যায়,  নিশো আর তিষার  বিবাহত জীবনে তিক্ততা দিন দিন বাড়ছে। এমন একটা সময়ে হঠাৎ তারা কোন এক কারনে তাদের অতীত স্মৃতি মনে করতে পারে। ফিকে হয়ে আসা ভালোবাসা আবারো প্রান ফিরে পায়।