২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব ‘সেলুলয়েডে ৭১’

বিজয় দিবস উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘সেলুলয়েডে ৭১’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2019, 03:28 PM

Updated : 18 Aug 2022, 06:15 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক রোববার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই চলচ্চিত্র উৎসব ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। দেখানো হবে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ১৩টি চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের একার নয়। এটি সার্বজনীন একটি দায়িত্ব।

“যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস দেশব্যাপী তুলে ধরা উচিত। আমরা সবসময় মুক্তিযুদ্ধের কথা বললেও রাজাকারদের কথা তেমন একটা বলি না। মুক্তিযুদ্ধে রাজাকারদের ঘৃণ্য ভূমিকার কথাও তুলে ধরতে হবে।’’