ডিসেম্বরে মুক্তি পাবে ‘মায়া’
ডিসেম্বরের কোনো এক শুক্রবারে মুক্তি পাবে নির্মাতা মাসুদ পথিকের চলচ্চিত্র ‘মায়া’।
শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ' ওমেন' ও কবি কামাল চৌধুরীর 'যুদ্ধশিশু' কবিতা অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্যও মাসুদ পথিক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেলে ছবির প্রথম টিজার প্রকাশ করা হবে। ২০ নভেম্বর প্রকাশ করা হবে ট্রেইলার। ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরের কোনো এক শুক্রবারে।
ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাতে গান করেছেন ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা ও মমতাজ।
‘নেকাব্বরের মহাপ্রায়াণ’ খ্যাত মাসুদ পথিকের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হলো বাংলাদেশে।
