২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন এশা ইউসুফ

নাসিরউদ্দিন ইউসুফ এবং শিমুল ইউসুফের মেয়ে, ঢাকা থিয়েটার কর্মী এশা ইউসুফ বিয়ের পর্ব সারলেন ১১ অক্টোবর, কলকাতায়!

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2019, 12:05 AM

Updated : 08 Apr 2022, 04:51 PM

দীর্ঘ দিনের পরিচিত সাকি ব্যানার্জীর সঙ্গে গাটছাড়া বাঁধলেন এশা!

সাকী ২০১৮ সালে ঢাকা থিয়েটারের পুত্র নাটকের সঙ্গীতায়োজন করেন। বর্তমানে তিনি কলকাতার শ্রোতাপ্রিয় ব্যান্ড  ক্যাকটাস'য়ের ভোকালিস্ট এবং গীতিকার।  কাজ করছেন বাংলাদেশে নিয়মিত।

এশা ইউসুফের বিশেষ ক্ষমতাসম্পন্নদের নিয়ে মঞ্চ নাটক উপস্থাপন করে আলোচনায় আসেন। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় 'রোমিও জুলিয়েট' নাটকটি সমাদৃত হয়।

এছাড়া তিনি নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন নিয়মিত। কাজ করেছেন 'আয়নাবাজি' এবং 'গেরিলা'তে।

এশা এবং সাকির বিয়েতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ফারহিন খান জয়িতা এবং মোস্তাফিজ শাহীন।