দুর্গা পূজার গানে দেবলীনা সুর
‘ও মা দুর্গা মা’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী দেবলীনা সুর।
সুমন সাহার কথায় গানটি লিখেছেন দেবলীনা নিজেই; সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
দেবলীনা সুর বলেন, “দুর্গা পূজা উপলক্ষে গানটি প্রকাশ করা হয়েছে।আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”
ইতোমধ্যে গানটি গানওয়ালার ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে। বিজয়া দশমী উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে মঙ্গলবার রাত ১০টার সংবাদের পর প্রচার হবের গানের ভিডিওটি।
এতে দেবলীনার সাথে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন একঝাঁক নৃত্যশিল্পী। এই গানে অতিথি নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে।
এর আগে দেবলীনা-সুমন কল্যাণ ও সুমন সাহার সম্মিলনে ‘ঢেম কুড় কুড়’ শিরোনামে আরেকটি পূজার গান প্রকাশ হয়েছিল।
