প্রচারে আসছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার অডিশন পর্বের প্রচার শুরু হচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত ৮টায় প্রচার করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ৩৭ হাজার ২ শত ৪৩ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন। সেখানে থেকে প্রাথমিকভাবে অডিশনের জন্য ডাক পান তিনশ জন। সবশেষ যাচাই-বাছাই করে পাওয়া যায় ৩৫ প্রতিযোগীকে।
প্রাথমিক অডিশন পর্বে বিচারক হিসেবে ছিলেন দেবাশীষ বিশ্বাস, লুনা, সুমনা সোমা, রফিকুল ইসলাম র্যাফ।
অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।
আয়োজকরা জানান, বৃহস্পতিবার অডিশনের মাধ্যমে সেরা ৩৫ থেকে সেরা ২০ বাছাই করা হবে। সেই ২০ জন প্রতিযোগী থেকে চূড়ান্ত পর্বে সেরা তিন প্রতিযোগী খুঁজে বের করা হবে। গ্র্যান্ড ফিনালের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
আয়োজনের মূল বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মৌসমুী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।
