২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে দুরন্ত টিভিতে ১০ চলচ্চিত্র

ঈদ উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বাংলায় ভাষান্তরিত ১০টি বিদেশি চলচ্চিত্র।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 06:42 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিভি চ্যানেলটির ঈদ আয়োজনে প্রচার হবে ইকবাল, রবিনহুড, সিন্ডারেলা, রবিন হুড অ্যান্ড দ্য ইনভিন্সিবল নাইট, ডাইনোফ্রোজ: দি অরিজিন, রবিনহুড: কিংস রিটার্ন, সিমবা জুনিয়র ইন নিউইয়র্ক, পোকাহন্টাস: প্রিন্সেস অব দ্য অ্যামেরিকান ইন্ডিয়ানস্।

এর মধ্যে ‘ইকবাল’ প্রচার হবে ঈদের দিন দুপুর ৩ টায়। ‘রবিন হুড’ প্রচার হবে ঈদের দিন রাত ১০ টায়। ‘সিন্ডারেলা’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর  ৩টায়। ‘রবিন হুড অ্যান্ড দ্য ইনভিন্সিবল নাইট’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়।

‘ডাইনোফ্রোজ: দ্য অরিজিন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন দুপুর ৩টায়। ‘রবিনহুড: এনিমিস ফরএভার’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টায়।

‘ডাইনোফ্রোজ: অ্যান আইল্যান্ড ইন দ্য স্কাই’ প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর  ৩টায়। ‘রবিনহুড: কিংস রিটার্ন’ প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ১০  টায়।

‘সিমবা জুনিয়র ইন নিউ ইয়র্ক’ প্রচারিত হবে ঈদের ৫ম দিন দুপুর  ৩টায়। ‘পোকাহন্টাস: প্রিন্সেস অব দ্য অ্যামেরিকান ইন্ডিয়ানস্’ প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ১০ টায়।

এছাড়াও পাঁচ দিনব্যাপি প্রচার হবে শিশুদের প্রিয় কার্টুন ‘টোয়ার্লিউজ’, ‘উইসপার’, ‘কেট অ্যান্ড মিম মিম’, ‘রেইনবো রুবি’, ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্’, ‘দ্য জাঙ্গল বুক’, ‘ঈনা মীনা ডীকা ’, ‘চ্যাপলিন’ ও ‘ল্যাসি’।