২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশান মিত্রের গানে নিশো-মেহজাবিন

অন্তর্জালে প্রকাশিত হলো গানচিল-এর নতুন গান ‘ছিলে কই বলো’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 05:57 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শুধু মিউজিক ভিডিও নয়, শ্রোতাদের কানে গান পৌঁছে দেয়ার কৌশল হিসেবে নাটকেও ব্যবহৃত হচ্ছে গান। টেলিভিশনে নাটক প্রচারের মিউজিক ভিডিওর আদলে পরবর্তীতে তা প্রকাশিত হচ্ছে অন্তর্জালে। একই কায়দায় প্রকাশিত হলো গানচিলের নতুন গান ‘ছিলে কই বলো’।

কলকাতার গায়ক ঈশান মিত্রের গানটির কথা লিখেছেন-গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত-ঈশান।

‘ছিলে কই বলো, কই এলে আজ, এই বুঝি নিয়তির কারুকাজ’-এমন কথার রোমান্টিক গানটিতে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবিন। ভালোবাসা দিবসে প্রচারিত মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আনএক্সপেক্টেড স্টোরি’ নাটকে ব্যবহৃত হয় গানটি। এবার গানটি ভিডিও আকারে এলো গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

১ মার্চ সন্ধ্যায় ভিডিওটি তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

গানচিল-এর পক্ষ থেকে গীতিকার আসিফ ইকবাল বলেন, “নাটকের গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই গানটি বানানো হয়েছে। নাটকের পাশাপাশি গানটিও দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছ। দর্শক-শ্রোতারা যাতে আলাদাভাবে গান-ভিডিওটি উপভোগ করতে পারেন সেজন্য আমরা এটি প্রকাশ করেছি।”