২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ঁস ফ্রঁসেজে ‘এনাদার ওয়ার্ল্ড’

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূকাভিনয় প্রদর্শনী 'এনাদার ওয়ার্ল্ড’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 07:44 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

১০ম পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রদর্শনী 'এনাদার ওয়ার্ল্ড’  নিয়ে মঞ্চে আসছেন তরুণ মূকাভিনেতা মীর লোকমান।

নানা অনিয়ম আর অসংগতির বিপরীতে পরিবর্তনের বার্তা নিয়ে সমসাময়িক মোট ৮টি স্কেচ মাইমের সমন্বয় ১ ঘন্টাবে এই মূকাভিনয় প্রযোজনা।

আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাইন্সল্যাবে অবস্থিত অলিয়ঁস ফঁসেজের লা গ্যালারিতে মঞ্চস্থ হতে যাচ্ছে এটি।

প্রদর্শনীটিতে স্বাগত ভাষণ প্রদান ও সভাপতিত্ব করবেন অঁলিয়স ফঁসেজ দি ঢাকার পরিচালক অলিভয়ে দঁতজে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।

মীর লোকমান জানান, সাম্প্রতিক সময়ে আলোচিত হত্যা, ধর্ষণ, আত্মহত্যা এবং জাতীয় ও বিশ্ব রাজনীতির অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিকে ফুটিয়ে তোলা হবে এই অবাচিক প্রযোজনায়।

ফেসবুকের প্রতি অতিরিক্ত আসক্তি তথা নেতিবাচক ব্যাবহারের কথা যেমন এসেছে, রয়েছে পথশিশুর জীবন বাস্তবতা, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ এবং গ্রামের বিলপাড়ের চিত্রও।

মীর লোকমান বলেন, “ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের নানা অসংগতি, সীমাবদ্ধতা, ব্যাথা-বেদনা ও হাহাকার মিশ্রিত এই মাইম প্রযোজনাটি মূলত একটি অন্যরকম নতুন পৃথিবী নির্মাণের স্বপ্নকে উস্কে দেয়। ”

তিনি আরও বলেন, “এই প্রযোজনায় বাংলাদেশে চর্চিত ট্র্যাডিশনাল রীতির বাইরে গিয়ে প্রপস-সেটের সহযোগে উত্তরাধুনিক মাইমকে দর্শকদের সামনে আনার চেষ্টা করা হয়েছে।”

 এর আগে ৯ টি পূর্ণাঙ্গ এককপ্রদর্শনী করেন মূকাভিনয়শিল্পী মীর লোকমান। তার সর্বশেষ প্রযোজনাটি প্রদর্শিত হয়েছিল পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ায়। ভারত এবং দক্ষিণ কোরিয়াতেও তিনি মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নেন।