২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলিনা’

ছোটপর্দার অভিনয়শিল্পী নাজিম উদ্দিন মণ্ডল রাজু অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলিনা’ প্রকাশ করা হয়েছে সিনেমাওয়ালার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 06:35 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

সিনেমাওয়ালার ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কে এম সোহাগ রানা। বছরখানেক আগে চলচ্চিত্রটির শুটিং হয়েছে বলে জানালেন রাজু।

তিনি গ্লিটজকে বলেন, “এবারই প্রথম আমি পাগলের চরিত্রে অভিনয় করি। দর্শকরা চলচ্চিত্রটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে দেখে ভালো লাগছে।”

একজন হার না মানা সেলিনার গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

এতে রাজু ছাড়াও অভিনয় করেছেন ফারহা ইসলাম, রহমান মতিউর, রুশো আহমেদ, বাউল খাইরুল বাশার, আশরাফুল আলম, জয় সজীব, রিয়াজ আহমেদসহ আরও অনেকে।