২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুক ও ফুলের গল্প

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড রোজ’ নির্মাণ করছেন নির্মাতা রেদওয়ান রনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 04:36 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সের জন্য এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন রেদওয়ান রনি। থ্রিলারধর্মী চলচ্চিত্রটির নাম ‘ব্লাড রোজ’। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ মিথিলা ও নাবিলা।  এই প্রথম তারা দু’জন একসঙ্গে অভিনয় করছেন। এতে আরও অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেতা ইরেশ যাকের ও মনোজ কুমার।

কেমন ছবি ‘ব্লাড রোজ’?  নির্মাতা রনির উত্তর, “বন্দুক ও ফুলের গল্প এটি।”

যোগ করে তিনি আরও বলেন, “যেহেতু সাসপেন্স থ্রিলার, তাই গল্প নিয়ে খুব বেশি ডিটেইল জানাতে চাই না। তবে এটুকু বলতে পারি, পর্দায় দর্শক টানটান উত্তেজনা দেখতে পাবেন এতে। সম্পর্কের ঘুনপোকার চক্করের গল্প  ‘ব্লাড রোজ’। ” 

জানালেন,  উত্তরা ও খিলক্ষেতের কিছু লোকেশনে চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহেই। তাসনিমুল তাজের গল্পে এর চিত্রনাট্যও নির্মাণ করেছেন রেদওয়ান রনি।

বেঙ্গল ক্লাসিক চা এর পৃষ্ঠপোষকতায় আইফ্লিক্সে শীঘ্রই দেখা যাবে চলচ্চিত্রটি।