বড়দিনে কল্যাণ ও অর্ষা’র ‘কোন অভিযোগ নেই’
বড়দিন উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’।
বড়দিনের বিশেষ নাটক ‘কোন অভিযোগ নেই’। সাজিন আহমেদ বাবু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও নাজিয়া হক অর্ষা। নাটকের গল্পে ‘নিলাদ্রি’ ও ‘সোহেল’ নামের চরিত্র দু’টি রূপায়ন করেছেন তারা।
নাটকের কাহিনিতে দেখা যাবে, নিলাদ্রি ও সোহেল দু’জন দু’জনকে ভালোবাসে। তারা দু’জনই খুব ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে। দু’জনের বাবাই বেশ বিত্তশালী। ভার্সিটির আরেক বন্ধু সুস্ময়ও নিলাদ্রিকে পছন্দ করে। তবে সোহেলের সাথে ওর রিলেশন থাকায় সুম্ময়ের ভালোলাগা ঢাকা পড়ে যায়। সোহেল একজন পরোপকারী মানুষ। সে সবসময় মানুষের বিপদে এগিয়ে যায়। কেউ কোন বিপদে পড়লে তাকে টাকা দিয়ে হোক শ্রম দিয়ে হোক সাহায্য করে। বন্ধু মহলে এজন্য সোহেলের বেশ কদর। নিলাদ্রীও সোহেলের এই বিয়ষটা ভীষণ পছন্দ করে। ভালই চলছিল নিলাদ্রি ও সোহেলের প্রেম। হঠাৎ করে সোহেলের বাবার ব্যাবসায় ধ্বস নামে। সে দেওলিয়া হয়ে যায়। সোহেলরা একদম পথে বসে যায়। এগিয়ে যায় গল্প।
নির্মাতা জানান, আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।
