উম্মে রুমা ট্রফি’র অ্যালবাম ‘চৈতী চাঁদের আলো’
লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হলো কন্ঠশিল্পী উম্মে রুমা ট্রফি’র নজরুল সংগীতের অ্যালবাম ‘চৈতী চাঁদের আলো’।
অ্যালবামটির সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামটিতে নজরুলের ১২টি জনপ্রিয় গান রয়েছে।
অ্যালবামে ‘নহে নহে প্রিয়’, ‘চৈতী চাঁদের আলো’, ‘তুমি আরেকটি দিন থাকো’, ‘মোর না মিটিতে আশা’ ও ‘মনে পড়ে আজ সে কোন জনমে’ শিরোনামে গানগুলো রাখা হয়েছে।
শিল্পী ট্রফি বলেন, “ছোটবেলা থেকে নজরুলের গানের সাথে সখ্যতা। এরই ধারাবাহিকতায় এই অ্যালবামটি আমার প্রথম প্রয়াস। আশা করি আমার গাওয়া নজরুলের গানগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে।”
এটি কন্ঠশিল্পী ট্রফি’র নজরুল সঙ্গীতের প্রথম একক অ্যালবাম। বুলবুল ললিতকলা একাডেমী থেকে সার্টিফিকেট কোর্স এবং নজরুল ইন্সটিটিউট থেকে দু’টি ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে এ শিল্পী প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশের কাছে তালিম নিচ্ছেন।
