২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহবাজাবীন-জোভানের ‘একদিন অপ্রত্যাশিত’

রহস্যে ঘেরা এক গল্পে জুটি বাঁধলেন জনপ্রিয় দুই অভিনেতা মেহজাবীন ও জোভান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2018, 04:52 PM

Updated : 11 Oct 2022, 12:48 PM

মাসুম শাহরিয়ারের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘একদিন অপ্রত্যাশিত’। নাটকটিতে চিত্রা চরিত্রে মেহজাবীন অন্যদিকে রঞ্জন চরিত্রে অভিনয় করেছেন জোভান। এতে আরো অভিনয় করেছেন নরেশ ভূইঁয়া, ইমন, ফাহমি প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে রচয়িতা মাসুম শাহরিয়ার গ্লিটজকে বলেন, “অনিশ্চয়তা আমাদের যাপিত জীবনেরই অংশ। আর অনিশ্চয়তা থেকেই আমরা আমাদের ভবিতব্যকে দেখতে চাই আগে থেকে। কেউ ভবিষ্যত বলতে পারে শুনলে আমরা আগ্রহী হয়ে উঠি। একজন শখের ভবিষ্যত বক্তা আমার গল্পের প্রধান চরিত্র মেহজাবিন অভিনীত চিত্রাকে মনস্তাত্বিক টানাপোড়নে ফেলে দেয়। নির্দিষ্ট একটা দিনের মনস্তাত্বিক টানাপোড়নের গল্প ‘একদিন অপ্রত্যাসিত’।”

তিনি আরও বলেন, “প্রচারের আগে সাধারণত আমার নাটক দেখা হয় না কখনোই, কিন্তু এই নাটকের প্রযোজক হারিছ মোহাম্মদ, আমাকে আগ্রহ নিয়ে নাটকটি আগেই দেখিয়েছে। নাট্যকার হিসেবে আমি মুগ্ধ হয়েছি। তরুণ নির্মাতা সজিবের জন্যে শুভকামনা জানাতে চাই। দর্শকদের বলতে চাই, ভালো লাগবে নাটকটি।”

১ ডিসেম্বর রাত ৯ টায় বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।