শিল্পকলায় সারা যাকেরের ‘ওপেন কাপল’
নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটক ‘ওপেন কাপল’-এর দু’টি শো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমীতে।
নাগরিক নাট্যসম্প্রদায়ের নতুন নাটক ‘ওপেন কাপল’। নাট্যকার ‘দারিও ফো’ ও ‘ফ্রাঙ্কা রামে’র রচনায় নাটকটির রুপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন সারা যাকের।
আগামী ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এবং পরদিন ৮ সেপ্টেম্বর, রাত ৮ টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি।
এক বহুগামী স্বামী ও স্ত্রী-এই সম্পর্কের ভিত্তিতে দুই চরিত্রে সাজানো নাটক ওপেন কাপল। ওই স্বামী এক নারীর সঙ্গে সম্পর্কের রীতিতে তার স্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না। সেই সুবাদে তিনি নিজেকে যেমন তৈরি করেছিলেন তেমনি স্ত্রীকেও অনেকটা বাধ্য করতেন বিভিন্ন সঙ্গীর সান্নিধ্যে যাওয়ার। তবে এ ধরনের সম্পর্কে অস্বস্তির পাশাপাশি ভীষণ বিব্রত হতেন স্ত্রী। কিন্তু স্বামী অবলীলায় অন্য নারীর সঙ্গ উপভোগ করতেন। একপর্যায়ে স্বামী উপলব্ধি করে যে তার স্ত্রী বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছে না। তবে রাইট নামের একজনের প্রতি তৈরি হয়েছে তার আসক্তি। এ ঘটনায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন স্বামী।
তিনি আরও বলেন, “ নারী-পুরুষ সম্পর্কের চিরায়ত দিক নিয়ে সৈয়দ শামসুল হক -এর ‘ঈর্ষা’ নাটকের পর ‘ওপেন কাপল’ নাটকটি নাগরিকের দ্বিতীয় প্রয়াস। তবে নাটকটি হাস্যরসাত্বক। আশা করি, বিষয়বস্তুর ভারটা হাসির মধ্য দিয়ে গ্রহণ যোগ্যতা তৈরি করবে। তবে বিষয়টি যেন লঘু না হয়ে পড়ে সে প্রচেষ্টা থাকবে এই প্রযোজনায়।”
নাটকের দু’টি চরিত্রে অভিনয় করেন সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু।
