ইউটিউবে সিলেটি গান ‘ও মেয়ে’
ইউটিউবে মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেল সিন ক্রিয়েট এন্টারটেইমেন্ট- এর প্রযোজনায় মিউজিক ভিডিও ‘ও মেয়ে।’
সিলেটের আঞ্চলিক ভাষায় ‘ও মেয়ে’ গানের গীতিকার আ স ম মাসুম, সুরকার ও সংগীতশিল্পী শাহীন আহমেদ, র্যাপ গেয়েছেন র্যাপার পল্লব, গানটির মিউজিক করেছেন মীর মাসুম ও জিদান।
কোক স্টুডিওতে গানের শুটিং করা ‘ও মেয়ে’ গানটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা মিঠু খান।
তিনি জানান, বাংলাদেশে সাধারণত হিপহপ স্টাইলে মিউজিক ভিডিও নির্মাণ খুব কম বললে ভুল হবে না। সিলেটের আঞ্চলিক ভাষায় চটুল প্রেমের এই গানটিকে হিপহপ ড্যান্স ফর্মে মিউজিক ভিডিও নির্মাণ করার চেষ্টা করেছি।
গানটিতে মডেল হিসেবে আছেন মারিয়া কিসপতা। গানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোরিওগ্রাফার তানজিল আলম। সুমন রহমান-এর কোরিওগ্রাফিতে সংগীতশিল্পী, র্যাপার, মডেলসহ গানটিতে অংশ নিয়েছিলেন ঈগল ডান্স কোম্পানির একঝাক তরুণ হিপহপ নৃত্যশিল্পী।
সিনেমাটোগ্রাফার ছিলেন রাজু রাজ এবং কস্টিউম ডিজাইন করেছেন রামিম রাজ। গানটি ব্রিটিশ পোস্ট প্রোডাকশন এক্সপার্ট এম আই প্রিন্সের তত্ত্বাবধানে সম্পাদনার কাজ হয়েছে।
সংগীতশিল্পী শাহীন আহমেদ বলেন, “দীর্ঘদিন বাণিজ্যিক ধারার গান থেকে দূরে ছিলাম। 'ও মেয়ে' গানের মধ্য দিয়ে আমি আবারো বানিজ্যিক ধারার গান শুরু করলাম। আশা করছি আসছে ইদে গানটি শোনা এবং ভিডিওটি দেখার পরে সবার ভালো লাগবে।”
