২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের প্রয়াণ দিব‌সে গাইবেন শুভমিতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে আরটিভির বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্লাব এশিয়া’-তে গাইবেন কলকাতার সংগীত‌শিল্পী শুভ‌মিতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 08:51 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

অনুষ্ঠানটি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও হতে আরটিভিতে সরাসরি সম্প্রচার হবে সোমবার রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আমীর খসরু।

অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী বিভিন্ন গান গেয়ে শোনাবেন তিনি। সেই সাথে অনুষ্ঠানে দর্শকের পছন্দের গানে সুরের আবেশ ছড়াবেন।

সাবলীল গায়কিতে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এ শিল্পী। ধ্রুপদীসংগীত, রবীন্দ্রসংগীতসহ আধুনিক বাংলা সংগীতের নানা শাখায় রয়েছে তার বিচরণ।