নায়ক আসিফ, গায়ক আসিফের ‘ডুবোপ্রেম’
নতুন সুরে, নতুন লুকে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী আসিফ আকবর।
গায়ক আসিফের সঙ্গে নায়ক আসিফের দেখা মিলছে তার গানের মিউজিক ভিডিওগুলোতে। সৈকত নাসিরের পরিচালনায় আসছে অক্টোবরেই নায়ক হিসেবেও আবির্ভাব ঘটতে চলেছে আসিফের। তার আগে মিউজিক ভিডিওতে নিজেকে তৈরি করে নিচ্ছেন তিনি। সোমবার অন্তর্জালে মুক্তি পেলো তার নতুন গান ‘ডুবোপ্রেম’ গানের মিউজিক ভিডিও।
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান জেডএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত গানটি লিখেছেন-নীহার আহমেদ। প্লাবন কোরেশীর সুরে সংগীত পরিচালনা করেছেন-জাহিদ বাশার পংকজ। ব্যায়বহুল ভিডিও পরিচালনা করেছেন-বিকে শাহীন খান।
গানটিতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল সামিয়া হক।
এ গানের মডেল সামিয়া হক- “আসিফ আকবরের সঙ্গে কাজ করতে পারাটা দারুন সৌভাগ্যের। সেইসঙ্গে তার গান দিয়েই জেডএস এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু হলো। আশা করছি আমরা ইন্ডাস্ট্রিকে ভিন্ন কিছু উপহার দিতে পারবো।”
গানটির প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর এক রেঁস্তোরায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিল্পী কলাকুশলী ছাড়াও সংগীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
