সেলিম-রোজি দম্পতির ধারাবাহিক ‘পার্টনারশিপ’
‘পার্টনারশিপ’ নামে একটি ধারাবাহিক নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী।
বৃহস্পতিবার থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে নাটকটির। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন।
নাটকে রোজি-সেলিম দম্পতির ছেলের চরিত্রে অভিনয় করেছেন আফনান হোসেন। আফনানের চাচার চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ আদর। আর আদরের সঙ্গে জুটি হিসেবে আছেন সালহা খানম নাদিয়া।
পরিচালক ইমন বলেন, “আমাদের খুবই চেনা কিছু সমস্যা, যেগুলোর কোনো সমাধান আমরা করি না এবং যার কারণে সমস্যাগুলো আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ হয়ে যায়; সে রকম কিছু সমস্যা ও সেগুলোর সমাধানই নাটকের মূল বিষয়বস্তু।”
এতে আরও অভিনয় করছেন কচি খন্দকার, ইকবাল হোসেন, সিয়াম নাসির, সৈয়দ জামান শাওন, অন্নেশা, আশরাফুল আশিষ, স্বর্ণা, অনামিকা ইমি প্রমুখ।
