২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় শাহরিয়ারের ‘সত্যি করে বলো’

ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের নতুন গান ‘সত্যি করে বলো’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2018, 10:14 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

‘সত্যি বলছি’ গানটির মাধ্যমে জনপ্রিয়তা পান জয় শাহরিয়ার। এবার ঈদ উপলক্ষে তার ‘সত্যি করে বলো’ এনেছে প্রযোজনা সংস্থা সংগীতা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জয় নিজেই।

গানটি প্রসঙ্গে শিল্পী বলেন, “এবার ঈদে এটাই আমার প্রকাশিত একমাত্র গান। সংগীতার সাথে আমার প্রথম কাজটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা করছি।”

 

গানটির মিউজিক ভিডিও দর্শকরা দেখতে পারবেন সংগীতার ইউটিউব চ্যানেলে। এর ভিডিও পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। গানের মডেল হিসেবে অভিনয় করেছেন আজাদ ও লামিয়া। এটি নির্মাণ করেছে আজব কারখানা।