সজল-ফারিয়ার ‘প্রত্যাশার চাঁদরাত’
বৈশাখী টেলিভিশনের প্রচার হবে সজল-শবনম ফারিয়া জুটির নাটক ‘প্রত্যাশার চাঁদরাত’।
নাটকটি প্রচার হবে চাঁদরাত সন্ধ্যা সাড়ে ৭টায়।
ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
এতে পলাশ চরিত্রে অভিনয় করেছেন সজল এবং মায়া চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া।
নাটকের গল্পে দেখা যাবে, আলতাফ সাহেব ও আতিয়া বানু নিঃসন্তান দম্পতির ৩৫ বছরের সংসার জীবন। নানা খুনসুটিতে হাঁপিয়ে উঠেছেন দুজন, যে বাসাটায় থাকেন বাসার ছাদে একটা চিলেকৌঠা আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন চিলেকৌঠা ভাড়া দিবেন।
পলাশ বাসা ভাড়া নিতে আসে কিন্তু আলতাফ সাহেব ব্যাচেলর ভাড়া দিবেন না কাকতালীয়ভাবে হাজির হয় মায়া নিজেকে পলাশের স্ত্রী দাবি করে বসে, পলাশ হতভম্ব। ভাড়া দেবেন কি দেবেন না আলতাফ সাহেব ও আতিয়া বানুর মধ্যে ঝগড়া শুরু হয়।
তারা সিদ্ধান্ত নেন বাসা ভাড়া দিবেন তবে দুজনকে আলাদা থাকতে হবে, আতিয়া বানুর সাথে থাকবে মায়া, আলতাফ সাহেবের সাথে থাকবে পলাশ।
মায়া কেন পলাশের স্ত্রী দাবি করে পলাশ জানতে উঠেপড়ে লাগে মিশে যায় আলতাফ সাহেব ও আতিয়া বানুর সংসারের এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি।
