‘সাহসীদের গল্প’-তে শাওন
সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মানুষদের সাহসিকতার গল্প নিয়ে সাজানো দেশ টিভির অনুষ্ঠান ‘সাহসীদের গল্প’। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
সৈয়দ শাইখ ইমতিয়াজের অনুষ্ঠান ভাবনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জিনাত হোসেন যুথী। প্রযোজনা করেছেন আলমগীর হোসেন। প্রতি মঙ্গলবার রাত ৮ টা ১৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
জিনাত হোসেন যুথী গ্লিটজকে বলেন, “সমাজে যখন মানুষের মধ্যে স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা তীব্রভাবে বিরাজমান, সে সময়টিতেই নি:স্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করা মানুষগুলোকে তুলে আনাটাই অনুষ্ঠানের উদ্দেশ্য।”
‘সেই সাথে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি ও তাদের সামাজিক নানা কর্মকান্ডের কথা বলবে। আর তাদেরকে অনুপ্রেরণা দেবেন একজন তারকা, যিনি নিজেও ব্যক্তিগত ও সামাজিক নানা কাজে সাহসিকতার পরিচয় দিয়েছেন।”
অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত থাকছেন মুক্তিযোদ্ধা শাহজাহান, যিনি রুপা ধর্ষণের প্রতিবাদ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাধন বলবে কি করে বাউল গানের মাধ্যমে নারীর অধিকার নিয়ে কাজ করছেন।
