২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিলা-তৌসিফের ‘পেন্সিলে আঁকা জীবন’

এস এম তারেক রহমানের রচনায় ‘পেন্সিলে আঁকা জীবন’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন আদিত্য জনি। এতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তৌসিফ মাহবুব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 06:48 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

নাটকের গল্পে দেখা যাবে, তারেক ও তনু একই মহল্লায় বসবাস করে। তারেক তনুকে ভীষণ ভালোবাসে। কিন্তু তনুর কড়া মেজাজের কারণে ভয়ে তা কোনোদিন প্রকাশ করতে পারেনি।

তনু যখন ইউনিভার্সিতে যায় তারেক রাস্তায় দাঁড়িয়ে থাকে। সকালবেলা ফেরিওয়ালা সেজে বাসার নিচে ডাকতে থাকে।

রিকশাওয়ালা সেজে তার সাথে সখ্যতা গড়ার চেষ্টা করে, কিন্তু দিন ও সময়ের ব্যবধানে বিষয়গুলোতে তনু আরো বেশি রাগী ও প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে।

তারেক যখন বুঝতে পারে কোনোভাবেই তাকে কনভিন্স করা যাচ্ছে না ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় তার বাসায় গিয়ে ফুল হাতে প্রপোজ করবে।

এতে তনু আরো বেশি উত্তেজিত হয়ে তারেককে থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দেয়। তারেক চূড়ান্তভাবে বুঝতে পারে তার সাথে কোনোদিনও রিলেশন সম্ভব না। দুঃখ কষ্ট বেদনা নিয়ে নিজেকে  আড়াল করে নেয়।

কিছুদিন পর তারেকের বিষয়গুলো তনুর মনে দাগ কাটতে থাকে। দিন দিন সে তার চিন্তায় মগ্ন হয়ে যায়। অবশেষে তনু তারেককে কল দেয়। তনু তারেকের সাথে কথা বলতে চাইলে তারেক নাকচ করে দেয়।

ঘটনা জটিল হয়ে ওঠে। আর এমন সব ঘটনার মাধ্যমেই এগিয়ে যেতে থাকে ‘পেন্সিলে আঁকা জীবন’ নাটকের কাহিনি।

আদিত্য জনি বলেন, “ভালোবাসার গল্পে নির্মাণ করা হয়েছে নাটকটি। বেশ যত্ন করে কাজটি করেছি। অভিনয়শিল্পীরা নিজেদের সেরাটুকু দিয়েছেন। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ায় অপেক্ষায় আছি।”

নাটকটি শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।