ইরফান সাজ্জাদ-অপর্ণার ‘মিথ্যার মৃত্যু’
আকাশ রঞ্জনের পরিচালনায় ‘মিথ্যার মৃত্যু’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও অপর্ণা ঘোষ।
নাটকের গল্পে দেখা যাবে, ফারিয়া একজন সুপারস্টার, যার অভিনয়গুণের কারণে ভক্ত হয়ে যায় শিল্পপতি আসিফ।
ফারিয়ার ভালো খবরে আসিফ প্রচণ্ড খুশি হয় এবং তার নেগেটিভ নিউজ দেখলে খুব হতাশ হয়ে পড়ে।
কারণ খুঁজতে থাকে কেন তার প্রিয় মানুষটির নামে এত বাজে নিউজ। তাই সে ফারিয়ার মোবাইল নাম্বার সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে দেখা করতে চাইলে ফারিয়া প্রচন্ড রিয়্যাক্ট করে।
আসিফের মন খারাপ হয়ে যায়। কিন্তু আসিফ নাছোড়বান্দা, সে ফারিয়ার নেগেটিভ নিউজ হওয়ার কারণ উদঘাটন করবেই। তাই প্ল্যান করে ফারিয়ার ড্রাইভার ইউনুসকে হাত করে ফারিয়ার ড্রাইভার হয়ে যায়।
এরপর উদঘাটন করে ফারিয়ার নেগেটিভ নিউজ হওয়ার পিছনের মানুষটি আর কেউ নয় ফারিয়ার বয়ফ্রেন্ড ইমরান। ইমরান আসিফকে ফারিয়ার ড্রাইভার দেখে অবাক হয়ে যায়। আসিফও ইমরনাকে দেখে অবাক হয়ে যায়। ঘটতে থাকে রহস্যজনক ঘটনা।
আকাশ রঞ্জন বলেন, “কাজটা বেশ গুছিয়ে করেছি। ইরফান সাজ্জাদ ও অপর্ণা ঘোষ কাজটা করতে বেশ সহায়তা করেছেন। আশা করছি দর্শকরা নাটকটি ভালো ভাবে গ্রহণ করবেন।”
ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইমের নাটক হিসেবে আরটিভিতে প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ৮টায়।
