পাখির অ্যালবাম 'ভালবাসো মোর গান'
কন্ঠশিল্পী লুৎফুন নাহার পাখি’র নজরুল সংগীতের অ্যালবাম 'ভালবাসো মোর গান' -এর প্রকাশ হবে শনিবার।
শিল্পী বলেন, "অ্যালবামটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পছন্দের গানগুলো নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। দর্শকদের ভালো লাগবে আশা করি।"
তিনি জানান, লেজার ভিশনের ব্যানারে শনিবার সন্ধ্যা ৬ টায় বাংলা মটর বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যালবামটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হবে।
অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল ও সালাউদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করবেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অ্যালবামের কিউরেটর এবং নির্মাতা- সংগীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ।
