২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শকদের টানে ঢাকায় ঋতুপর্ণা

ঢাকার দর্শকদের টানে মঙ্গলবার সকালে বাংলাদেশে এসেছেন টালিগঞ্জের দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:02 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

চিত্রনায়ক আলমগীরে পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৩ এপ্রিল ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন বলে গ্লিটজকে জানান আলমগীর।

তিনি জানান, ঢাকার প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে ছবিটি উপভোগ করবেন তিনি। আগামীকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন তিনি। ঢাকায় থাকবেন পাঁচদিন।

আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়েছে। এতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

এছাড়া আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

এ চলচ্চিত্রের মাধ্যমেই সংগীত পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার। তার সুর সংগীতে এই চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন আঁখি আলমগীর।