নাটকে আশির দশকের যৌথ পরিবার
যৌথ পরিবারের টানাপোড়েনের গল্পে নির্মিত হলো ঈদ নাটক ‘টানাপোড়েন’।
সময়ের প্রেক্ষাপটে ভেঙে পড়েছে যৌথ পরিবার। কিন্তু সে সময়ের পারিবারিক বন্ধন-ভালোবাসা-মায়া-মমতা কি ভুলে যাবার মতো?
তেমনই এক জিজ্ঞাসা রেখে আবু হায়াত মাহমুদ নির্মাণ করলেন ঈদ নাটক ‘টানাপোড়েন’। গল্পটি নির্মাণ করতে গিয়ে তিনি ফিরে গেছেন আশির দশকে।
নির্মাতা গ্লিটজকে বললেন, “যৌথ পরিবারে আমরা যেমন দেখি বাবার মতো করে সংসারের দায়িত্ব একসময় বড় ছেলের কাঁধে গিয়ে পড়ে।
অথচ ছোট ছেলেটা হয় ডানপিটে। বড়ভাইর মতো অতো দায়িত্ব পালন না করলেও সে ফিল করে।
এইসব পারিবারিক বন্ধনের দিকে আমরা আলো ফেলেছি নাটকটির মাধ্যমে।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, তৌসিফ ও শবনম ফারিয়া।
আসছে ঈদে আরটিভিতে বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে ‘টানাপোড়েন’।
